আইফোন ১৩ এর ঘাটতি ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে

৯ নভেম্বর, ২০২১ ০৮:১৫  
বিশ্বব্যাপী চিপ সঙ্কটে অন্যান্য প্রতিদ্বন্দ্বি কোম্পানির তুলনায় অনেকটা কম ভোগান্তিতে পড়েছে অ্যাপল। তারপরেও এই সঙ্কট অ্যাপলকে বেকায়দায় ফেলেছে, এমনকি কোম্পানির অন্যতম পণ্য আইফোন এর সরবরাহেও বিঘ্ন ঘটছে। খবর জিএসএম এরিনা। ডিজিটাইমসের সাপ্লাই চেইনের বরাত দিয়ে খবরে বলা হয়, নতুন আইফোন ১৩ এর চাহিদানুযায়ী সরবরাহের যে ঘাটতি রয়েছে তা অন্তত আগামী ফেব্রুয়ারির আগে পূরণ হবে না। অ্যাপলের প্রচুর অর্থ বিনিয়োগ কিছু জায়গায় চিপ সঙ্কটকে সীমিত করতে সাহায্য করেছে। টিএসএমসি তাদের উৎপাদনের অধিকাংশই অ্যাপলের চিপের জন্য বরাদ্দ করে রেখেছে। তারপরেও কিছু চিপ সঙ্কট থেকেই যাচ্ছে এবং আইফোন উৎপাদনকে ব্যহত করছে। বিনিয়োগকারীদের কাছে এক নোটে টিম কুক বলেছেন, গত প্রান্তিকে কম্পোনেন্ট সরবরাহ জটিলতার কারণে কোম্পানির ৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে এবং শুধুমাত্র চলতি বছরের শেষ তিন মাসে এই সংখ্যা বাড়তে পারে। ডিবিটেক/বিএমটি